সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

পলাশবাড়ীতে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন

Reporter Name

 

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখল করে স্কুল প্রতিষ্ঠার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ওয়ারিশরা। ৭ ডিসেম্বর রবিবার রাত সাড়ে এগারোটায় পলাশবাড়ী প্রেসক্লাবে ভুক্তভোগী আনছার আলী প্রধানসহ পরিবার সদস্যরা সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর ছেলে আফিরুল প্রধান।

সংবাদ সম্মেলনে বলা হয়, অভিযুক্ত জনাব নুরুন্নবী প্রধান সবুজ হলেন আনছার আলী প্রধানের জ্যাঠাতো ভাই। তিনি একজন মার্কিন প্রবাসী ও পলাশবাড়ীর গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা। সামাজিক মর্যাদা ও আর্থিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক পৈত্রিক সম্পত্তি থেকে তাঁদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন ওয়ারিশরা।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, নিজেদের অংশের জমি ফেরত পেতে বহুবার দাবি জানানো হলেও নুরুন্নবী প্রধান সবুজ তালবাহানা করে সময়ক্ষেপণ করেছেন। সমঝোতার মাধ্যমে সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত তাঁরা গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে স্বত্ব ঘোষণাসহ ল্যান্ড সার্ভে মামলা দায়ের করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, মামলার আদেশের পরও বিরোধীয় তফসিলভুক্ত জমিতে স্কুল প্রতিষ্ঠা করে শিক্ষা বাণিজ্যের উদ্দেশ্যে নগদ অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। উক্ত তফশিলভুক্ত জমিটি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার নুরপুর মৌজা, জেএল-৪২, সিএস খতিয়ান নং-১০, দাগ নং-৪০৮-এর মোট ৪৬ শতক জমি।

তাঁরা বলেন, “পৈত্রিক সূত্রে প্রাপ্ত আমাদের ন্যায্য সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছি। তাই সবার কাছে সত্যটি তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন।”

সংবাদ সম্মেলনে পলাশবাড়ীর সুধী সমাজ ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সমস্যাটির ন্যায়সংগত সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান ভুক্তভোগীরা।

এ সময় অন্যান্য ওয়ারিশদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তনা বেগম, দুলাল প্রধান, বেলাল প্রধান, কাদের প্রধান ও সজিব প্রধান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ