রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নামে ভুয়া উদ্ধৃতি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

অনলাইন ডেক্স

সামাজিক যোগাযোগ মাধ্যমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে উদ্ধৃত করে ছড়িয়ে পড়া কিছু ফটোকার্ড সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ সোমবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কয়েকটি ভুয়া ফটোকার্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এসব ফটোকার্ডে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বক্তব্যের নামে পুরোপুরি অসত্য তথ্য তুলে ধরা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করছে, এই বক্তব্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী কখনোই কোথাও এ রকম বক্তব্য প্রদান করেননি। 

জনগণকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

সরকারের অবস্থান পরিষ্কার করে মন্ত্রণালয় বলেছে, প্রতিমন্ত্রী সব সময় জোর দিয়ে বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’। বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করেই আমরা সব দেশ ও সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখব।

বাংলাদেশ সব জাতির সঙ্গে মর্যাদা, আত্মবিশ্বাস ও বন্ধুত্বের ভিত্তিতে সম্পৃক্ত হবে।’ 

মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ব্যবহারের আহ্বান জানিয়েছে এবং সবাইকে বিভ্রান্তি বা ভুল ধারণা সৃষ্টি করতে পারে—এমন যাচাই-বাছাইহীন বিষয়বস্তু শেয়ার করা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ