রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তালমার মোড়ে জমে উঠেছে গরু-ছাগলের হাট

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তালমার মোড়ে জমে উঠেছে গরু-ছাগলের হাট

অমিত সরকার ব্যুরো চিফ ফরিদপুর

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ফরিদপুর জেলার নগরকান্দা রোডের তালমার মোড় এলাকায় কুরবানির পশুর হাট জমে উঠেছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাটে গরু, ছাগল ও মহিষ কেনাবেচায় ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দূর-দূরান্ত থেকে খামারি ও ব্যাপারীরা ট্রাক ও পিকআপভর্তি পশু নিয়ে হাটে আসছেন।
হাট ঘুরে দেখা যায়, ছোট, মাঝারি ও বড় আকারের দেশীয় গরুর পাশাপাশি বিভিন্ন জাতের ছাগলও উঠেছে। ক্রেতারা পরিবার-পরিজন নিয়ে হাটে এসে পছন্দ অনুযায়ী পশু কিনছেন। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই হাটে মানুষের উপস্থিতি ও বেচাকেনা বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
হাটের ভাগ মালিক মোঃ দুলাল মিয়া, যিনি তালমা ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী হিসেবেও পরিচিত। হাট পরিচালনায় রয়েছেন তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খায়রুজ্জামান মোল্লা। এছাড়াও বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রিপন মিয়া হাটের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করছেন।
আয়োজকদের মধ্যে আরও রয়েছেন মোঃ মাজেদ খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তারা জানান, ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হাটে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যানজট নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন।
স্থানীয়রা জানান, তালমার মোড়ের এই পশুর হাটটি ইতোমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন হাজারো মানুষের উপস্থিতিতে হাটটি এখন উৎসবমুখর পরিবেশ ধারণ করেছে। ঈদের আগের দিনগুলোতে বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ