সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর: পবিত্র হজ আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আযহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী কিচেন কেবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া রাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ : প্রাণিসম্পদমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা রেলমন্ত্রীর ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নীলফামারীর কিশোরগঞ্জে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক

নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ২ মে নীলফামারী পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমানের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কিশোরগঞ্জ থানাধীন মাগুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর সিঙ্গেরগাড়ী বাংলা বাজার এলাকা থেকে মোঃ ফিরিজুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উত্তর সিঙ্গেরগাড়ী নামাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির কোচা থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ গ্রাম হেরোইন ও ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা এবং ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ৮৪ হাজার টাকা। জব্দকৃত মাদকের মোট আনুমানিক মূল্য ১ লাখ ৮৪ হাজার টাকা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও হেরোইন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে পূর্বেও কিশোরগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ