মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নীলফামারীর কিশোরগঞ্জে দাখিল পরীক্ষায় আসুদপায় অবলম্বনের অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রিপোর্টার মো: জান্নাতুল ফেরদৌস

নীলফামারীর কিশোরগঞ্জে দাখিল পরীক্ষায় আসুদপায় অবলম্বনের অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দায়িত্বরত ৩ কক্ষ পরিদর্শকে ১ বছরের জন্য বহিষ্কারসহ ৩ বছরের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

রবিবার সকালে কিশোরগঞ্জ কেশবা ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কেন্দ্র সচিব জাকির হোসেন।

 

বহিস্কার হওয়া শিক্ষার্থী উপজেলার মাগুরা মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার তরিকুল ইসলাম যাহার রোল নম্বর ৪২৩৭৩২।

 

এছাড়া এই ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে উপজেলার মাগুরা দোলাপাড়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমান, বাহাগিলী খামাত পাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাজেদুল হক ও বাহাগিলী ডিএস দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মামুনুর রশিদকে দায়িত্ব পালনে চরম অবহেলা এবং শিক্ষার্থীর অনৈতিক কাজে পরোক্ষ সহায়তার অভিযোগে পাবলিক পরীক্ষা(অপরাধ) আইন ১৯৮০ অনুযায়ী তাদেরকে ১ বছরের জন্য বহিষ্কার এবং ৩ বছরের জন্য পরীক্ষার যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানসহ কেন্দ্র থেকে তৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে।

 

আটককৃত দুজন হলেন, উপজেলার মাগুরা ইউনিয়নের পাটোয়ারী পাড়া গ্রামের শহিদার রহমানের ছেলে সাকিল মিয়া(৩৪), জলঢাকা উপজেলার কিশামত বটতলা কুটিপাড়া গ্রামের রশিদুল ইসলামের ছেলে লিমন ইসলাম (২১)। এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

 

কেন্দ্র সচিব উপজেলার সমাজসেবা অফিসার জাকির হোসেন জানায়, পরীক্ষায় সুস্থ ও নকলমুক্ত পরিবেশ সম্পন্ন করতে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ