শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থী মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে : সাম্রাজ্যবাদবিরোধী জোট স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে জুলাইয়ের গৌরব, অসাধুদের কালো বাণিজ্য! ৩ বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস কাজের কথা বলে অপহরণ করে পাহাড়ে জিম্মি, র‍্যাবের অভিযানে উদ্ধার ৩
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নির্বাচন পরবর্তী কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আরিফ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে নগরীর বায়েজিদ থানা এলাকায়,  এস. এম. বাদশা কনভেনশন  হল এ অনুষ্ঠিত হয়,বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরবর্তী সময়ে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করার লক্ষ্যে একটি নির্বাচন পরবর্তী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম-৮ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছে ডা. আবু নাছের এতে উপস্থিত ছিলেন এসিস্ট্যান্টের সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, আমীর বায়েজিদ থানা মোহাম্মদ জাকির হোসেন, সেক্রেটারি বায়েজিদ থানা ইসমাইল হোসাইন সিরাজী।

সম্মেলনে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

সম্মেলনে বক্তারা বলেন, নির্বাচনের সময় দলের প্রতিটি কর্মী ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দিয়েছেন। কর্মীদের এই নিষ্ঠা, ত্যাগ ও সাহসিকতাই দলকে এগিয়ে নেওয়ার অন্যতম শক্তি।

বক্তারা আরও বলেন, নির্বাচন শেষ হলেও মানুষের জন্য কাজ শেষ হয়নি। জনগণের অধিকার আদায়, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা এবং উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।

সম্মেলনে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, জনসেবামূলক কার্যক্রম জোরদার করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “দলকে শক্তিশালী করতে হলে প্রত্যেক কর্মীকে দায়িত্বশীল হতে হবে। বিভেদ নয়—ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ