বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে ‘সিনেমাআরেনা’র সূচনা সভা বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নির্বাচন তফসিল ঘোষণা এবং সংশোধিত আরপিও অনুযায়ী দলের সকল প্রচার উপকরণ অপসারণ করলো জামায়াত

Reporter Name

 

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং সংশোধিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে সকল প্রচার উপকরণ অপসারণের নির্দেশনার প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ বাদ আসর থেকে প্রচারসামগ্রী অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল (১২ ডিসেম্বর) শুক্রবার বিকাল ৪ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড় থেকে দাঁড়িপাল্লা প্রতীকের পোস্টার, ব্যানার, বিলবোর্ড ও অন্যান্য প্রচার উপকরণ অপসারণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী বলেন,“নির্বাচন কমিশনের নির্দেশনাকে সম্মান জানিয়ে ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নির্দেশনায় আমরা অপসারণ কার্যক্রম শুরু করেছি। চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে দাঁড়িপাল্লা প্রতীকের যেসব পোস্টার, ব্যানার, বিলবোর্ড ও ফেস্টুন রয়েছে, সেগুলো দ্রুত অপসারণের জন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,জেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান,জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর,,জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবুল হাসান,,পৌর আমীর হাফেজ আব্দুল আলীম,সদর আমীর হাফেজ আব্দুল আলীম এবং জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ