বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নিজ ঘরে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ধরা, কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

Reporter Name

মোঃ শিহাব উদ্দিন,(গোপালগঞ্জ) জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে নিজ বাড়িতে ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক হয়েছেন রনি গাজী (৩২)। তিনি কোটালীপাড়া পৌরসভার দক্ষিণ কয়খা গ্রামের মৃত চাঁদ মিয়া গাজীর ছেলে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ। এ সময় অভিযুক্ত রনি গাজীকে আটক করে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও সংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রনি গাজী নিজ বাড়িতে বসে ইয়াবা সেবন করছিলেন। এলাকাবাসীর সন্দেহ হলে তারা বিষয়টি প্রশাসনকে জানায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুম বিল্লাহ জানান, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে প্রশাসনের পাশাপাশি সবার সহযোগিতা জরুরি।”

এদিকে, মাদকবিরোধী এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। তাঁরা বলেন, “আমরা চাই, প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত রাখুক। আমাদের সন্তানদের রক্ষা করতে হলে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া দরকার।”

সাধারণ মানুষ ও সচেতন মহলের দাবি, কোটালীপাড়া উপজেলাকে একটি মাদকমুক্ত, সচেতন ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও যুব সমাজকে সক্রিয় হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ