রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে প্রতিরোধ জোরদারের আহ্বান

অনলাইন ডেস্ক

সম্প্রতি নরসিংদী, সীতাকুণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে নারী এবং শিশু ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ সকল ঘটনার প্রেক্ষিতে অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করেছে, যা প্রশংসার দাবিদার। তবে, আইন অনুযায়ী অতিসত্বর পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করে তৎপরবর্তী ১৮০ দিনের মধ্যে এই সকল হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে সমাজে দৃষ্টান্ত স্থাপনে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

 

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে ভয়েজ অব লইয়ার্স।

 

 

 

সংগঠনের চেয়ারম্যান ব্যারিস্টার নিশাত মাহমুদ স্বাক্ষরিত ওই বিবৃতিতে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে সরকারকে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, এ কাজের অংশ হিসেবে সামাজিক প্রচার মাধ্যমে ধর্ষণ ও সহিংসতার শাস্তি বিষয় প্রচারণা জোরদার করণ; নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা, উপজেলা পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ; জনপ্রতিনিধি, গ্রাম পুলিশদের নারী প্রতি সহিংসতার সংবাদ পুলিশকে জানানো বাধ্যতামূলক করণ; স্কুলে নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে সরকারী কল নম্বর সম্পর্কে অবহিত করণ; হাইকোর্টের নির্দেশনা অনুসারে সকল সরকারী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনে যৌন হয়রানি প্রতিরোধে ‘যৌন হয়রানির অভিযোগ এবং প্রতিকার কমিটি’ গঠনের নির্দেশনা প্রদান এবং নিশ্চিতকরণসহ নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে কার্যক্রম গ্রহণ করতে হবে।

বিবৃতিতে নারী ও শিশু বিষয় মন্ত্রণালয়ের অধীন ধর্ষণ ও হত্যা সংক্রান্ত মামলাগুলোর অগ্রগতি তদারকিতে মনিটরিং সেলের তথ্যাদি অনলাইনের প্রদান, যে কোন মূল্যে নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সরকারকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ এবং সহিংসতাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ