বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নরসিংদীর শিবপুরে অবৈধ ভাবে আসা অর্ধ কোটি টাকার প্রসাধনী উদ্ধার করলেন পুলিশ।

Reporter Name

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুরে ভারত থেকে অবৈধভাবে আসা প্রায় অর্ধকোটি টাকার বিপুল পরিমাণ প্রসাধনী উদ্ধার করেছেন শিবপুর মডেল থানা পুলিশ। অদ্য ২৯ নভেম্বর ২০২৫ ইং শনিবার শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন আটককৃত ব্যক্তির নাম শান্ত ইসলাম ওরফে রনি (৩৫)। সে নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ এলাকার বাসিন্দা। এসময় বিপুল পরিমাণ শুল্কবিহীন ভারতীয় তৈরি প্রসাধনী জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার রাত পৌঁনে ৯টার দিকে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন এর নেতৃত্ব ও দিকনির্দেশনায় উপপরিদর্শক রেজাউল ও সাদেক সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয় গঠিত পুলিশ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা এলাকায় অভিযান চালিয়ে সিলেট থেকে আসা ঢাকামুখী একটি কভার্ডভ্যান আটক করেন। এসময় কভার্ডভ্যান এর ভিতরে ৬ বস্তা ২৩০৪ পিস নিভিয়া (বড়) ক্রীম, ৪ বস্তা ২৪০০ পিস নিভিয়া (ছোট) ক্রীম, ১৪ বস্তা ৩০২৪ পিস লোশন, ৮ বস্তা ৮৯৬০ পিস বেটনোভেট ক্রীম ও ১০ বস্তায় ২৪০ কেজি চা পাতা উদ্ধার সহ কভার্ডভ্যান চালককে আটক করা হয়। শিবপুর মডেল থানার
অফিসার ইনচার্জ আফজাল হোসাইন জানান,ঢাকা-সিলেট মহাসড়ক হতে ঢাকামুখী একটি কভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার মূল্যের শুল্কবিহীন ভারতীয় তৈরি প্রসাধনী উদ্ধার করা হয়। এ সংক্রান্তে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে, মামলার নং ২০ তাং ২৯/১১/২০২৫ ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ