সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর: পবিত্র হজ আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আযহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী কিচেন কেবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া রাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ : প্রাণিসম্পদমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা রেলমন্ত্রীর ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নরসিংদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার; ৩টি বাইক উদ্ধার

মোঃ মোবারক হোসেন নাদিম স্টাফ রিপোর্টার,

নরসিংদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার; ৩টি বাইক উদ্ধার

 

মোঃ মোবারক হোসেন নাদিম

স্টাফ রিপোর্টার,

 

নরসিংদী জেলা পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল ফারুক মহোদয়ের নির্দেশনায় নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

গত ১৮ই জানুয়ারি নরসিংদী সদর মডেল থানার দগরিয়া এলাকা থেকে একটি ইয়ামাহা এফজেড-১৫০ সিসি (ম্যাট ব্লু কালার) মোটরসাইকেল চুরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজ ৫ই মে,২০২৬ তারিখ ভোরে মাধবদী থানার পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে উক্ত মোটরসাইকেলটি উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ১/ মোঃ সাইফুল ইসলাম বাবু (২৩), পিতা: মোঃ চান মিয়া, সাং-কারারচর গুপ্তপাড়া,থানাঃ শিবপুর, জেলাঃ নরসিংদী এবং ২/ মোঃ ইমরান হোসেন (২১), পিতা: মোঃ সেলিম মিয়া,সাংঃ পাঁচবাগ বেপারী পাড়া,থানাঃ মাধবদী, জেলাঃ নরসিংদী।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ডিবি পুলিশ পাঁচদোনা জব্বার টাওয়ারের সামনে দ্বিতীয় দফায় অভিযান চালানোর প্রাক্কালে চোর চক্রের অন্য ৪/৫ জন সদস্য দুটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার সময় আরও ০২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

জেলা গোয়েন্দা শাখার এসআই(নিরস্ত্র)/ মোবারক হোসেন এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম এই সফল অভিযান সম্পন্ন করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ