বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নবাগত পুলিশ সুপার কামরুল ইসলাম মহোদয়ের শেরপুর জেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ

Reporter Name

 

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার:

শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।

নবাগত পুলিশ সুপার, শেরপুর দায়িত্বভার গ্রহণের পূর্বে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান শেরপুর জেলার বিদায়ী সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।

পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম মহোদয় উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের সাথে কুশলাদি বিনিময় করেন। অতঃপর বিদায়ী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের নিকট হতে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

পরে পুলিশ সুপারের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার মহোদয় জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার, থানা, ফাঁড়ি ও ট্রাফিক বিভাগের ইউনিট ইনচার্জগণের সাথে বিশেষ মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল)আফসান-আল-আলম-সহ জেলা পুলিশের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার ২৫ তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি সাতক্ষীরা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান।

তিনি বর্ণাঢ্য চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছেন। জেলায় যোগদানের পূর্বে তিনি
রাজবাড়ী জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ