মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নগরকান্দা ডাঙ্গী ইউনিয়নের আবুল মেম্বারের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ

Reporter Name

মোঃ আফজাল হোসেন ক্রাইম রিপোর্টার ফরিদপুর। 

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মোঃ আবুল মাতুব্বরের বিরুদ্ধে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভবতী ভাতা, সরকারী ঘর দেওয়ার কথা বলে বিলগোবিন্দ পুর গ্রামের সাধারণ মানুষের নিকট থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।
২২ সেপ্টেম্বর সোমবার বিকেলে ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দ পুর গ্রামে মোঃ আবুল মেম্বারের বিরুদ্ধে ভুক্তভোগীরা অভিযোগ করেছে, ভুক্তভোগীরা জানান আবুল মেম্বার আমাদের নিকট থেকে বিভিন্ন রকমের সরকারি ভাতা, ঘর দেওয়ার কথা বলে হাজার হাজার টাকা হাতিয়ে নেয় আবুল মেম্বারের নিকট টাকা ফেরত চাইলে সে আমাদের উপর চড়াও হয় এবং টাকা চাইলে আমাদের মা’র মুখী আচরণ করে।
ঘুষ দুর্নীতির অভিযোগ সম্পর্কে অভিযুক্ত আবুল মেম্বারের মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেসব সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট আমি কারো নিকট থেকে ভাতা, বা ঘর দেওয়ার নামে কোন টাকা গ্রহণ করি নাই ।

আবুল মেম্বারের নামে ঘুষ দুর্নীতির অভিযোগের বিষয়ে ৮ নং ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালামের সাথে মুঠোফোনে কথা বললে সে এ ব্যাপারে কিছু জানেন না এবং কোন ভুক্তভোগী আমার নিকট অভিযোগ দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ