শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নকলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

Reporter Name

 

সুজন মিয়া, শেরপুর প্রতিনিধি:-

শেরপুরের নকলা উপজেলায় নকলা প্রেসক্লাবের উদ্যোগে ইসলামিক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নকলা পৌরসভার বাইপাস মোড়ের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ এবং দ্য ডেইলি ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি মো. মোশারফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেসক্লাবের সাংবাদিকেরা অংশ নেন।

ইফতারের আগে অনুষ্ঠিত ইসলামিক আলোচনায় রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত, মুসলিম উম্মাহর শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইসলামিক স্কলার ও দৈনিক জবাবদিহির প্রতিনিধি মাহদি হাসান রাফসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার (বাবু), যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও নাসির উদ্দিন, সদস্য শফিউল আলম লাভলু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, সাহিত্য সম্পাদক মাজহারুল ইসলাম লালন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজনসহ অন্যান্য সদস্যরা।

এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। অনেকে জরুরি প্রয়োজনে উপজেলার বাইরে থাকায় ভার্চ্যুয়ালি যুক্ত হন।

আলোচনা ও দোয়া শেষে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন। এ সময় উপস্থিত সাংবাদিকেরা সমাজের উন্নয়ন ও সাংবাদিকতার নৈতিকতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি দেশের উন্নয়ন কার্যক্রম ও স্থানীয় সমস্যাগুলো নিজ নিজ গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ