বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নওগাঁর পত্নীতলায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name

 

মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)

বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন নওগাঁর পত্নীতলা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় নজিপুর সরদারপাড়া মোড়ের বিএনপির দলীয় কার্যালয়ে এ সম্মেলন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম নাজিম উদ্দীন বাবু এবং সঞ্চালনা করেন আবু সাইদ চপল। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খাঁন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাজ্জাদ হোসেন। উদ্বোধন করেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি মোসা: সামিনা পারভীন পলি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি ও মান্দা উপজেলা শাখার সভাপতি আব্দুল মান্নান, জেলা কমিটির সহ-সভাপতি মো: আব্দুস ছাত্তার, নওগাঁ সদর উপজেলা শাখার সভাপতি মো: আরিফ হোসেন বিপ্লব, নজিপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাইজিত রায়হান শাহিন এবং পত্নীতলা উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মরিম বেগম শেফা।

সম্মেলনে ৩১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন ডা. এস এম নাজিম উদ্দীন বাবু এবং সাধারণ সম্পাদক ডা. মামুনুর রশীদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ