রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল শ্রীবরদীতে বিলের পাড় থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই চিলমারীতে বাড়ির পাশ থেকে, শিশু আয়শা সিদ্দিকার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার রাজশাহীর মোহনপুরে সাংবাদিক মোজাহারের জানাজা অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও মন্দিরে বাদ্যযন্ত্র বিতরন করেন এম পি ইলেন ভুট্টো জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ধামইরহাটে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান

Reporter Name

 

ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে ‘ইএসডিও’ গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১১ নভেম্বর) বিকাল ৩ টায় ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের কুলফৎপুর উচ্চ বিদ্যালয় মাঠে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ওয়াটারএইড ও সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম এর কারিগরি সহায়তায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় গম্ভীরা নাটিকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী ও ইউনিয়ন আউটরিচ এন্ড মোবিলইজেশন অফিসার গয়না রাণী। উক্ত গম্ভীরা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উমার ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রবিউল ইসলাম, মোঃ নাজমুল ইসলাম, মোঃ আলিমউদ্দীন ও ইউপি সদস্যা মোছাঃ ফাতেমাতুজ্জহুরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলফৎপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশীদ। গম্ভীরা অনুষ্ঠান উপভোগ করতে প্রায় সহস্রাধিক নারী-পুরুষ ও কোমলমতি শিশুরা অংশগ্রহণ করেন। গম্ভিরা পরিবেশন করেন চাপাইনবাগঞ্জ থেকে আগত প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট। গম্ভিরা অনুষ্ঠানে পানি সম্পদ রক্ষা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার রোধসহ সামাজিক চেতনতামুলক গম্ভীরা প্রদর্শন স্থানীয়রা নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করবে বলে আয়োজকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ