রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল শ্রীবরদীতে বিলের পাড় থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই চিলমারীতে বাড়ির পাশ থেকে, শিশু আয়শা সিদ্দিকার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার রাজশাহীর মোহনপুরে সাংবাদিক মোজাহারের জানাজা অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও মন্দিরে বাদ্যযন্ত্র বিতরন করেন এম পি ইলেন ভুট্টো জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ধামইরহাটে ইএসডিও’র আয়োজনে মঙ্গলবাড়ী বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন

Reporter Name

 

ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে উপজেলার মঙ্গলবাড়ী বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর ১০টায় জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী বাজারে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট কনসোর্টিয়ামের সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানইজেশন (ইএসডিও) গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে মঙ্গলবাড়ী বাজার ও ইউনিয়ন পরিষদ ক্যাম্পাসে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশিল সমাজের প্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সদস্যা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জাহানপুর ইউয়িন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাহানপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ আল মামুন ফেরদৌস প্রমূখ। আলোচনায় বক্তাগন বলেন এধরনের সচেতনতামুলক আয়োজনের জন্য ইএসডিওকে ধন্যবাদ এবং এর ধারাবাহিকতা স্থানীয় জনগনকেই ধরে রাখতে হবে। সভার সভাপতি বলেন মঙ্গলবাড়ী বাজারের যে দোকানদার দোকানের সামনে ঝুড়ি রাখবে সেই দোকানদারগনকে পুরস্কৃত করা হবে। উক্ত অুনষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচির উপজেলা কো-অর্ডিনেটর মোঃ রওশন জামাল চৌধুরী ও ইউনিয়ন আউটরিচ এন্ড মোবিলইজেশন অফিসার মোঃ বিপ্লব হোসেন প্রধানসহ অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ