শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ধানের শীষে ভোট দিতে বাঁধায় আ’ত্মহ’ত্যার চেষ্টা প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে সেই নারীর বাড়িতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

Reporter Name

 

মোঃ জান্নাতুল নাঈম
বগুড়া শিবগঞ্জ প্রতনিধিঃ

০৮ মার্চ-২০২৬, রবিবার ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে ১২ ফেব্রুয়ারী ভোটের দিন স্বামীর বাধার মুখে অভিমানে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন শিবগঞ্জ উপজেলার গুজিয়া মাঝপাড়া গ্রামের গোলাপী বেগম। ঘটনাটি সেদিন বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। খবর পেয়ে তখনই তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

পরে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নজরে এলে তিনি গোলাপী বেগমের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।

রবিবার (০৮ মার্চ) প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ সামগ্রী ও উপহার নিয়ে নিজেই গুজিয়া মাঝপাড়া গ্রামের সেই গোলাপী বেগমের বাড়িতে যান প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

প্রত্যন্ত গ্রামে তার বাড়িতে হাজির হয়ে গোলাপী বেগম ও তার পরিবারের খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও ঈদ উপহার পৌঁছে দেন।
এসময় প্রতিমন্ত্রী গোলাপী বেগমকে বোন সমন্ধ করে তার সকল দায়িত্ব গ্রহন করেন।

এ সময় এলাকাবাসী প্রতিমন্ত্রীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ