বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

দেশে চাহিদার চেয়ে ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত আছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

দেশে চাহিদার চেয়ে বর্তমানে ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন আমাদের নেই। আমরা এই খাতে সম্পূর্ণ স্বাবলম্বী।’ রোববার বগুড়ার মম ইন কনভেনশন সেন্টারে আয়োজিত ‘টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, বাজার সংযোগ ও ভ্যালু চেইন’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। দেশের প্রাণিসম্পদ খাতের বর্তমান চিত্র তুলে ধরে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে প্রায় ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার পশু রয়েছে। যেখানে চাহিদা রয়েছে ১ কোটি ১ লাখ অথবা ২ লাখের মতো।’ তিনি বলেন, ‘আগামীতে মাংস রপ্তানিতেও আমরা অনেক এগিয়ে যাব। ইতোমধ্যে ‘বেঙ্গল মিট’ তাদের প্রসেসিং সেন্টারের মাধ্যমে গরুর মাংস রপ্তানি শুরু করেছে।’

সেমিনারে খামারিদের কল্যাণে সরকারের নানামুখী উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, টাঙ্গাইল থেকে যে বিশেষ ‘কৃষি কার্ড’ উদ্বোধন করা হয়েছে; তার আওতায় এখন থেকে কৃষকদের পাশাপাশি খামারিরাও অন্তর্ভুক্ত হবেন। এর ফলে কৃষি খাতের মতো খামারিরাও সব ধরনের ঋণ সুবিধা ও সার্বিক সহযোগিতা পাবেন।

তিনি আরো বলেন, সরকার এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিএনপি যখনই দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, উন্নয়নে কাজ করেছে। বর্তমান সরকার মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্প্রসারণ পরিচালক ডা. বেগম শামছুননাহার আহম্মদ।

সেমিনার শেষে সুলতান সালাউদ্দিন টুকু বগুড়া সদরের জয়পুর পাড়ায় একটি আধুনিক কসাইখানা এবং পরবর্তীতে নিশিন্দারার কারবালা এলাকায় নবনির্মিত ‘বগুড়া জেলা প্রাণিসম্পদ ভবন’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ