শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধামইরহাটে সামসুজ্জোহা খাঁন এর লিফলেট বিতরণ 

Reporter Name

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ):

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৫ আগষ্ট) বিকেল উপজেলা সদরে ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য জনাব শামসুজ্জোহা খাঁন। এ সময় কর্মসুচিতে অংশ গ্রহন করেন, উপজেলা বিএনপি’র সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, সাংগঠনিক সম্পাদক শামিম কবির মিল্টন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপি’র সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর আলম লিটন সহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ