বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

তারেক রহমানের প্রত্যাবর্তন ফরিদপুর থেকে ঢাকামুখী বিএনপির হাজার হাজার নেতাকর্মী

Reporter Name

 

মোঃ আরিফ শেখ , ফরিদপুর জেলা প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ফরিদপুর থেকে বিএনপি-অঙ্গ সংগঠনের অন্তত ৪০ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। সোমবার (২২ ডিসেম্বর) দিনগত রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন।

জেলার ৯ উপজেলা এবং ছয়টি পৌরসভার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সবগুলো ইউনিটের নেতাকর্মীরা ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। এ উপলক্ষ্যে পুরো জেলায় প্রায় হাজার খানেক পরিবহন, বাস, মিনিবাস, মাইক্রো, প্রাইভেটকার ভাড়া করা হয়েছে।
জানতে চাইলে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ইতিহাসের স্মরণীয় এ আয়োজনের সাক্ষী হতে আমরা ঢাকামুখী হবো। আমার নির্বাচনি এলাকা ফরিদপুর-১ আসন থেকে ইতিমধ্যে ৩০টি পরিবহন ছাড়াও বিভিন্ন যানবাহন ভাড়া করা হয়েছে। তিনটি উপজেলা থেকে অন্তত পাঁচ হাজার মানুষ ঢাকায় যাওয়ার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ