রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল শ্রীবরদীতে বিলের পাড় থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই চিলমারীতে বাড়ির পাশ থেকে, শিশু আয়শা সিদ্দিকার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার রাজশাহীর মোহনপুরে সাংবাদিক মোজাহারের জানাজা অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও মন্দিরে বাদ্যযন্ত্র বিতরন করেন এম পি ইলেন ভুট্টো জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই পৃথিবী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

 

নাজমুল হুদা বাশার– ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে ‘এসো দেশ বদলাই পৃথিবী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। আয়োজন করে জেলা তথ্য অফিস, ফরিদপুর। সভার সঞ্চালক ছিলেন সিনিয়র জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক।

অনুষ্ঠানে এডিএম মিন্টু বিশ্বাসসহ বিভিন্ন পেশার প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্যে আনিসুর রহমান সুজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, বলেন— তরুণদের অংশগ্রহণ ছাড়া দেশ বদলানো সম্ভব নয়।
দেলোয়ার হোসেন, কানাইপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, জানান— শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনে অংশ নেওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
শিক্ষার্থী জেসিয়া-জেনিভা বলেন—“আমাদের বাকস্বাধীনতা প্রয়োজন; আমরা এখনো নিরাপদ নই, এবং আমরা রাজনীতি থেকে দূরে থাকতে চাই।”

তিহান আহমেদ বলেন— তরুণদের হাত ধরেই অগ্রগতির পথ তৈরি হবে।
এনামুল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক, ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বলেন— ফরিদপুরে যানজট নিরসনে একাধিকবার দাবি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি ডাক্তারদের অতিরিক্ত ভিজিট ফি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এবং পরিবর্তনের দাবি জানান।
শহিদুল ইসলাম জানান— ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে এসে মানুষ যথাযথ সেবা পায় না।

এছাড়াও বক্তব্য রাখেন—
আরিফ হৃদয়, কাজী রিয়াজ, বৈষম্য বিরোধী ছাত্র নেতা;
সোহেল রানা, সদস্য সচিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা;
রাজু হাসান, প্রতিনিধি, রাজেন্দ্র কলেজ;
শেখ জামাল, প্রতিনিধি, সারদা সুন্দরী মহিলা কলেজ।

বক্তারা সবাই এক মত— তরুণ প্রজন্মই পারে একটি বৈষম্যহীন, আধুনিক ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে।

সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন—
“তরুণ সমাজসহ সমাজের সকল স্তরের জনগণকে সঙ্গে নিয়ে দেশ গড়ে তুলতে হবে। পরিবর্তনের যাত্রায় প্রত্যেকে গুরুত্বপূর্ণ অংশ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ