বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

তারত থেকে বেনাপোল বন্দরে প্রথম চালানে ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল আমদানি

Reporter Name

মোঃ এনামুল হক,বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ভারত থেকে ৩১৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। শনিবার বন্দর থেকে চালের চালান খালাস হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে ভারতীয় চালবোঝাই ৯টি ট্রাক বন্দরের ৩১ নম্বর ইয়ার্ডে প্রবেশ করে।

চালের আমদানিকারক বেনাপোলের হাজী মুসা করিম অ্যান্ড সন্স। ওপার ভারতেন পেট্রাপোল বন্দরে আরও চালবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে জানা গেছে।

আমদানি কারক আব্দুস সামাদ বলেন, তিনি বানিজ্য মন্ত্রনালয় থেকে ৭ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছেন। এর মধ্যে ৬ হাজার টন সিদ্ধ চাল ও ১ হাজার টন আতব চাল। শুল্ক মুক্ত সুবিধায় প্রথম চালানে তিনি ৩১৫ টন চাল আমদানি করেছেন। তার আমদানি খরচ সব মিলিয়ে ৫০ টাকা ৫০ পয়সার মত পড়েছে। মান ভেদে বন্দর থেকে তিনি ৫১ থেকে ৫২ টাকার মধ্যে বিক্রয় করবেন।

বেনাপোল আমদানি,রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, চলতি বছরের ১৫ এপ্রিল সর্বশেষ এ বন্দর দিয়ে চাল আমদানি হয়। বছরে দেশে চালের চাহিদা রয়েছে ৩ কোটি ৬০ লাখ টনের মত। গত বছরে উৎপাদন হয়েছিল ৪ কোটি ১৩ লাখ টন। চাহিদা মেটাতে বাকি চাল আমদানি করতে হয়। আর এ আমদানির বড় অংশ আসে ভারত থেকে। বর্তমানে দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে সিদ্ধ ও আতব চাল আমদানির উদ্যোগ নিয়েছে। চাল আমদানিতে দেশের বাজারে চালের দাম অনেকটা কমে আসবে।

এর আগে দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দিতে ব্যবসায়ীদের কাছ থেকে আবেদন আহ্বান করে খাদ্য মন্ত্রণালয়। চলতি বছরের ২৩ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত আবেদন করার শেষ সময় ছিল। সারা দেশের মতো বেনাপোল স্থলবন্দরের আমদানিকারকরা চাল আমদানির অনুমতি চেয়ে আবেদন করেন।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন জানান, চালের চালান প্রতি টন ৫৬০ মার্কিন ডলারে আমদানি করা হয়েছে। কাস্টমসের সকল আনুষ্ঠানিকতা শেষে বন্দর থেকে দ্রুত চাল খালাশের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ