বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

তানোরে ১৮ জন সুফলভোগী মৎস্যদের মাঝে বকনা বাছুর বিতরণ

Reporter Name

মোঃ এরশাদ আলী,(রাজশাহী) জেলা প্রতিনিধি:

রাজশাহীর তানোরে জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরের “বিকল্প কর্মসংস্থান” সৃষ্টির লক্ষ্যে ১৮ জন সুফলভোগীদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়। উক্ত বকনা বাছুর বিতরণ বাস্তবায়ন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, তানোর, রাজশাহী। আজ সকলে মৎস্য দপ্তরের সামনে অনেক সুন্দর ও মনোরম পরিবেশে বকনা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার জনাব নাঈমা খান, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মো: সাজু চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব ডা: মো: ওয়াজেদ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মো: সাহিদুল ইসলাম ও বিএমডিএর সহকারী প্রকৌশলী জনাব মো: নাইমুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে ১৮ জন মৎস্যজীবীকে বিকল্প কর্মসংস্থান-এর আওতায় একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়। মৎস্য কর্মকর্তা জনাব সাধু চৌধুরী মৎস্যজীবীদের মঙ্গল কামনা করেন। সুফলভোগী মৎস্যজীবীরা বকনা বাছুর পেয়ে অত্যন্ত খুশি হন এবং প্রশাসন ও সরকারকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ