তানোরে ইয়াবাসহ দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ
মোঃ এরশাদ আলী
রাজশাহী থেকে
রাজশাহী জেলাধীন তানোর থানার নিষ্ঠাবান দায়িত্বরত অফিসার ইনচার্জ জনাব এস এম মাসুদ পারভেজের তত্ত্বাবধানে যেকোনো ধরনের মাদক ও অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা সক্রিয় রয়েছে। সেই ধারাবাহিকতায় তানোর থানার এসআই মো: জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার ও ফোর্স ০৭/০৫/২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল ১৭:০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে নবাতলা জোড়া ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার উপর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ০৭ টি মামলার আসামি ১। মো: দেলোয়ার হোসেন (৩৬) পিতা-মো: গোলাপ ওরফে গোলাম রসুল সাং -সমাসপুর থানা- তানোর জেলা-রাজশাহীকে ২০ পিস ইয়াবাসহ এবং আসামি ২। মো: সোহান কারিগর (২০) পিতা- মো: আশরাফুল কারিগর সাং হাতিশাইল থানা -তানোর জেলা -রাজশাহীকে ০৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন । আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।