শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশে রূপান্তর হবে ৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের চীনের ইউএসটিসি পরিদর্শন চালু হবে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে থাকবেন বিশেষ নিরাপত্তাকর্মী যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি : দেবপ্রিয় দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ঢাকা-১৯ আসনে নির্বাচন: মনোনয়ন জমা দিলেন বিভিন্ন দলের ৯ প্রার্থী ও ১ স্বতন্ত্র

Reporter Name

 

মোঃ রুবেল হোসেন সাভার ঢাকা :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ৯ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) ছিল জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
দলীয় প্রতীকে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মোঃ আফজাল হোসাইন,এলডিপির চৌধুরী হাসান সারওয়ার্দী, গণঅধিকার পরিষদ (জিওপি)’র শেখ শওকত হোসেন, জাতীয় পার্টির মোঃ বাহাদুর ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ ইসরাফিল হোসেন সাভারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ফারুক খান, খেলাফত মজলিসের এ. কে. এম এনামুল,এবং বাংলাদেশ মুসলিম লীগের মোঃ কামরুল ইসলাম।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন হারুনুর রশিদ।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলবে। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তা জানা যাবে।
তিনি আরও জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ২০ জানুয়ারি। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একই দিনে ‘হ্যাঁ ভোট’ ও ‘না ভোট’ও অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ঢাকা-১৯ আসনের নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে এলাকায় রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং প্রার্থীদের মধ্যে প্রচার-প্রস্তুতি শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ