রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ঢাকা-১৯ আসনে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর মনোনয়ন বৈধ ঘোষণা

Reporter Name

 

মোঃ রুবেল হোসেন সাভার ঢাকা :

সংসদীয় আসন-১৯২ (ঢাকা-১৯) থেকে বিএনপির মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়ন বৈধ হওয়ায় নির্বাচনী দৌড়ে অংশগ্রহণের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া মনোনয়নপত্রের কাগজপত্র পরীক্ষা করে কমিশন সন্তোষজনকভাবে সব তথ্য সঠিক পাওয়ায় দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।
মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আলহামদুলিল্লাহ। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আমি কৃতজ্ঞ। এই পথে চলতে সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।”
তিনি আরও বলেন, ঢাকা-১৯ আসনের জনগণের প্রত্যাশা ও উন্নয়নের লক্ষ্য সামনে রেখে তিনি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। এলাকার সার্বিক উন্নয়ন, জনস্বার্থ রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকা-১৯ আসনে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে। মনোনয়ন বৈধ ঘোষণার মাধ্যমে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে সক্রিয় হলেন বলে মনে করছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ