বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র সংগ্রহ করলেন মাওলানা আফজাল হোসাইন

Reporter Name

 

মোঃ রুবেল হোসেন সাভার (ঢাকা):

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসন থেকে জামায়াতে ইসলাম বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী মাওলানা আফজাল হোসাইন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার( ২৩ ডিসেম্বর) সাভার-আশুলিয়া এলাকার সংশ্লিষ্ট কার্যালয়ে ঢাকা-১৯ আসনের রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের হাত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় মাওলানা আফজাল হোসাইনের সঙ্গে জামায়াতে ইসলাম বাংলাদেশ-এর স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহকালে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবি জানান।
মাওলানা আফজাল হোসাইন বলেন, “জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলাম বাংলাদেশ নির্বাচনে অংশগ্রহণ করছে। ঢাকা-১৯ আসনের জনগণ অতীতে যেমন নৈতিক ও আদর্শিক রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছে, আগামীতেও তারা সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমরা আশাবাদী।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে সাভার-আশুলিয়ার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করবেন।
উল্লেখ্য, ঢাকা-১৯ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনে এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতা আরও জোরালো হবে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ