মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ঢাকায় রাশিয়ান হাউসের সংবাদ সম্মেলন চলতি বছর রুশ সরকারি বৃত্তি পেলেন ২০০ বাংলাদেশি

অনলাইন ড্রেস

বাংলাদেশি শিক্ষার্থী, তরুণ গবেষক, সাংবাদিক ও পেশাজীবীদের জন্য রাশিয়ার উচ্চশিক্ষা, আন্তর্জাতিক বিনিময় ও প্রশিক্ষণ কর্মসূচির নতুন সুযোগের কথা জানিয়েছে ঢাকার রাশিয়ান হাউস। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়া সরকারের বৃত্তির সংখ্যা ২০১৮ সালের ৬৫টি থেকে বৃদ্ধি পেয়ে ২০২৬ সালে ২০০-তে পৌঁছেছে।

 

 

 

 

 

এর ফলে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীর জন্য রাশিয়ার বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উচ্চশিক্ষার পথ সুগম হয়েছে।

 

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীতে আয়োজিত রাশিয়ান হাউসের অর্ধবার্ষিক সংবাদ সম্মেলনে চলতি বছরের প্রথমার্ধের কার্যক্রমের এই সারসংক্ষেপ তুলে ধরা হয়।

 

 

 

সংবাদ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক আলেকজান্দ্রা খেলভনয় বলেন, ‘বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার শিক্ষাগত সহযোগিতা ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে।’ তিনি ঘোষণা দেন, আগামীতে ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বিনামূল্যে রুশ ভাষা প্রশিক্ষণ দেওয়া হবে।

 

 

 

 

 

এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রুশ ভাষা শেখাতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ শিক্ষকেরা সরাসরি বাংলাদেশে আসবেন।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাশিয়ার পারমাণবিক শক্তি সংস্থা ‘রোসআটম’-এর বিশেষ প্রকল্প ‘আইসব্রেকার অব নলেজ’-এর আওতায় ২০২৫ ও ২০২৬ সালে বাংলাদেশ থেকে একজন করে শিক্ষার্থী রাশিয়ার বিশেষ পারমাণবিক আইসব্রেকার জাহাজ ‘৫০ লেট পোবেদি’-তে করে উত্তর মেরুতে বৈজ্ঞানিক অভিযানে অংশ নেওয়ার বিরল সুযোগ পেয়েছেন।

 

 

 

পাশাপাশি, আন্তর্জাতিক বিভিন্ন একাডেমিক অলিম্পিয়াডে বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্যের চিত্রও তুলে ধরা হয়। বিশেষ করে ‘ওপেন ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড ২০২৬’-এ প্রজেক্ট রাউন্ডে ‘টিম বাংলাদেশ’ বিজয় অর্জন করেছে।

 

 

 

 

 

এছাড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাসিন মোহাম্মদ ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে তাসিন নিজের সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা গণমাধ্যমের সামনে তুলে ধরেন।

 

রাশিয়া সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক যুব কর্মসূচির মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা শিক্ষা, গবেষণা, বিজ্ঞান, সংস্কৃতি ও আন্তর্জাতিক বিনিময় কার্যক্রমে সম্পূর্ণ বিনামূল্যে অংশ নিতে পারছেন। সংবাদ সম্মেলনে সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম ২০২৬-এ অংশ নেওয়া বাংলাদেশি প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন। এর পাশাপাশি ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল, ইস্টার্ন ইকোনমিক ফোরাম, নিউ জেনারেশন প্রোগ্রাম এবং ‘চিলড্রেন ফর পিস’ আন্তর্জাতিক সম্মেলনের বিভিন্ন দিক উপস্থাপন করা হয়।

 

 

 

 

 

এ ছাড়া সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের জন্য ‘ইন্টাররাশিয়া ফেলোশিপ’ ও ‘ওপেন ডায়ালগ’ কর্মসূচির তথ্য তুলে ধরা হয়। এবারের ইন্টাররাশিয়া ফেলোশিপে নির্বাচিত বাংলাদেশি সাংবাদিক জিন্নাত আরা জাসোয়াকে অনুষ্ঠানে বিশেষ অভিনন্দন জানানো হয়।

 

 

 

অনুষ্ঠানে অনলাইন মাধ্যমে যুক্ত হয়ে রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি (RUDN University)-এ অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন নিজের অভিজ্ঞতা বিনিময় করেন। তিনি রাশিয়ার পড়াশোনার মান, আবাসন ব্যবস্থা, শিক্ষাপদ্ধতি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য থাকা বিভিন্ন সুযোগ-সুবিধার কথা জানান।

 

 

 

অনুষ্ঠানের সমাপনী পর্বে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশন দূতাবাসের অ্যাটাশে ও প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা ‘রাশিয়ার জনগণের ঐক্যের বছর’ শীর্ষক একটি বিশেষ উপস্থাপনা প্রদর্শন করেন।

 

 

 

পরবর্তীতে উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ ও রাশিয়ার শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং ভবিষ্যৎ সহযোগিতার নানামুখী সম্ভাবনা নিয়ে একটি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে রাশিয়ান হাউসের পক্ষ থেকে দুই দেশের সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি, চলচ্চিত্র উৎসব, শিল্প প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান এবং যুব বিনিময় কর্মসূচির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ