মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

বাংলা‌দে‌শে নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার ঢাকায় এসে‌ছেন। শুক্রবার (৮ আগস্ট) সকা‌লে ঢাকায় পৌঁছান তিনি। ঢাকার পা‌কিস্তান হাইক‌মিশন এক বার্তায় এ তথ‌্য জানিয়েছে।

ইমরান হায়দারকে ঢাকায় স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, পা‌কিস্তানের ডেপু‌টি হাইক‌মিশনার এবং তাদের হাইক‌মিশনের কর্মকর্তারা।

গত ১১ মে হঠাৎ করে ঢাকা ছাড়েন পাক হাইকমিশনার সৈয়দ মারুফ। সেদিনই পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে মারুফের ঢাকা ছেড়ে যাওয়ার তথ্য সম্পর্কে অবহিত করে।

সাধারণত, কোনো বিদেশি কূটনীতিক তার স্টেশন ছেড়ে গেলে স্বাগতিক দেশকে তার যাওয়া-আসার সময় জানানোর রীতি আছে। কিন্তু পাকিস্তান হাইকমিশন শুধুমাত্র মারুফের ঢাকা ছাড়ার তথ্য জানায়। পরবর্তীতে অবশ্য পাকিস্তান হাইকমিশন অনানুষ্ঠানিকভাবে ঢাকাকে জানায়, দুই সপ্তাহের ছুটিতে থাকবেন মারুফ। তবে মাসখানেকের বেশি কেটে গেলেও তি‌নি আর ঢাকায় ফেরেননি।

এরই ম‌ধ্যে মিয়ানমারে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দারকে ঢাকায় নতুন দূত করার সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, কূটনীতিক ইমরান হায়দার মিয়ানমারে পাকিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তিনি গত বছরের মার্চ থেকে এ দায়িত্ব পালন করেন। ইমরান ২০১৯–২৩ পর্যন্ত তাজিকিস্তানে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। এর আগে তিনি ২০১৬–১৯ পর্যন্ত তেহরানে ডেপুটি হেড অব মিশনের দায়িত্ব পালন করেন।

এ ছাড়া, কূটনীতিক ইমরান হায়দার মাদ্রিদ, দিল্লি, আমিরাত এবং নিউইয়র্কে স্থায়ী মিশনে কাজ করেছেন। তিনি ১৯৯৬ সালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ