শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থী মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে : সাম্রাজ্যবাদবিরোধী জোট স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে জুলাইয়ের গৌরব, অসাধুদের কালো বাণিজ্য! ৩ বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস কাজের কথা বলে অপহরণ করে পাহাড়ে জিম্মি, র‍্যাবের অভিযানে উদ্ধার ৩
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ডিবির জালে আশুলিয়ার মাদক ব্যবসায়ী চক্র

Reporter Name

 

মোঃ রুবেল হোসেন সাভার প্রতিনিধি :

সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযানে আশুলিয়া এলাকা থেকে ২০ বোতল বিদেশি মদসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
ডিবি (উত্তর), ঢাকা জেলার পক্ষ থেকে জানানো হয়, ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৬ জানুয়ারি রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ কাজী কামাল মিয়া ও তাঁর সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
অভিযানকালে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়—
১) রুবেল ইসলাম রাশেদ (২০), পিতা- ফারুক, মাতা- আলো, স্থায়ী ঠিকানা- সূর্য নারায়ণপুর, নোয়াখালী সদর, নোয়াখালী;
২) সোহাগ আহম্মেদ রাব্বি (২০), পিতা- মৃত মান্নান মিয়া, মাতা- সবুজা, স্থায়ী ঠিকানা- আন্দারিয়া কামারপাড়া, শেরপুর সদর, শেরপুর;
৩) নুর আলম (২৫), পিতা- দুলাল মিয়া, মাতা- আয়েশা বেগম, স্থায়ী ঠিকানা- দামোধরপুর, নোয়াখালী সদর, নোয়াখালী।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ২০ (বিশ) বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তারা বর্তমানে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ড বাজার আল হেরা পাম্পের পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে বসবাস করছিল।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত রুবেল ইসলাম রাশেদের বিরুদ্ধে পূর্বে ২টি এবং সোহাগ আহম্মেদ রাব্বির বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা নং-২৩, তারিখ-০৭/০১/২০২৬ খ্রি. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ২৪(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ