রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ডামুড্যায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

Reporter Name

আবু আলম,শরিয়তপুর জেলা প্রতিনিধি:

” প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’

এই প্রতিপাদ্যে ডামুড্যায় উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। মঙ্গলবার ১২আগষ্ট সকালে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত ডামুড্যা উপজেলা নির্বাহী ভবনের ইউ এন ও এর কনফারেন্স হল রুমে আলোচনা সভা,যুব ঋণের চেক ও সনদপত্র বিতরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব,নাসরীন বেগম সেতু । উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান।

দিবস উপলক্ষে সকাল ১০:৩০ উপজেলা চত্তরে থেকে একটি র্যালী বের হয়ে নির্বাহী ভবনে এসে শেষ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে আলোচনা সভা শুরু করেন প্রথমে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও তরজমা করেন মাওলানা আব্দুল হাই (খতিব ও পেশ ইমাম) উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ।

পরে অতিথিরা আলোচনায় সভায় বক্তব্য দেন , আত্মকর্মী মোসাম্মদ রাবেয়া , সৈয়দ মেহেদী হাসান শিহাব সাধারন সম্পাদক ডামুড্যা প্রেস ক্লাব, মোঃ উজ্জ্বল সিকদার সভাপতি ডামুড্যা উপজেলা যুবদল।মোঃ জাহিদ হাসান উপজেলা জনস্বাস্থ্যও প্রকোশলী,এনসিপির যুগ্ন সমন্বয়ক ফয়সাল হোসেন প্রমূখ। আলোচনার শেষে প্রধান অতিথি জনাব, নাসরীন বেগম সেতু ৩ উদ্যোক্তার হাতে ২লাখ ৫০হাজার টাকার যুব ঋণের চেক ও প্রশিক্ষন প্রাপ্ত উদ্যোক্তাদের হাতে সনদ পত্র তুলে দেন,এরা হলেন (১) মোঃসাইফুল ইসলাম ১লাখ,(২)রোকছানা বেগম ৫০হাজার,(৩)মোঃআছাহাব ১লাখ টাকার চেক ও সনদ পত্র তোলে দিয়ে অনু্ষ্ঠানের সমাপ্তি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ