স্টাফ রিপোর্টার, আবু আলম :
“দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডামুড্যা উপজেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসক কার্যালয় চত্তরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন আইয়ূবী। এ সময় জাতীয় এবং দূর্নীতি বিরোধী পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে সেখানেই স্বল্প সময় মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
পরে উপজেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন আইয়ুবী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, কমিটির সদস্য সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।
সমাজে দুর্নীতি দমনে কেবল আইন প্রয়োগ নয়, বরং নাগরিকদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করার মধ্য দিয়েই একটি সুশাসিত রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস সেই অঙ্গীকারকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।