বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ডামুড্যায় আন্তর্জাতিক কম্পিউটার প্রশিক্ষণ -২০২৫ পালন ও সনদ বিতরণ।

Reporter Name

 

আবু আলম ডামুড্যা উপজেলা প্রতিনিধিঃ

আবু আলম আন্তর্জাতিক কম্পিউটার প্রশিক্ষণ দিবস-২০২৫ উপলক্ষে শরীয়তপুর ডামুড্যায় বর্ণাঢ্য র‍্যালী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ ডিসেম্বর) সকাল ১০ টায় প্রাইম কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্যোগে ডামুড্যা প্রেসক্লাবে কর্মসূচি আয়োজন করা হয়।

প্রাইম কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের পরিচালক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
শ্রী কাজল কুমার নাগ সাবেক অধ্যক্ষ পূর্ব মাদারীপুর সরকারি কলেজ ,পরিমল কৃষ্ণ পাল ভারপ্রাপ্ত অধ্যক্ষ পূর্ব মাদারীপুর সরকারী কলেজ ,মোহাম্মদ এমদাদ হোসেন ইদুলপুর সরকারি হাই স্কুল, মোহাম্মদ জিল্লুর রহমান ম্যানেজার জীবন বীমা কর্পোরেশন মোহাম্মদ নুর ইসলাম মাদবর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, জেবুল বিশ্বাস ইউপি সদস্য,সহ উপস্থিত ছিলেন প্রাইম কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীগণ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ১১ নং পশ্চিম চরভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুবকর ছিদ্দিক। অনুষ্ঠানের শুরুতে বর্ণ্নাঢ্য
র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করেন , পরে ডামুড্যা প্রেসক্লাবে কোরআন থেকে সুরা পাঠ করে উপস্থিতগন বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়। সেখানে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ সম্পন্ন করা ৪০জন শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগে তথ্যপ্রযুক্তিকে উপেক্ষা করা সম্ভব নয়। গ্রাম-শহর নির্বিশেষে সবাইকে কম্পিউটার শিক্ষায় দক্ষ করে তুলবে, আধুনিক শিক্ষা বাংলা ইংলিশ শিক্ষার পাশাপাশি কম্পিউটার প্রযুক্তির সঠিক ব্যবহার করাটা সকল শিক্ষার্থীর একান্তই প্রয়োজন।
প্রাইম কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও তারা প্রযুক্তি শিক্ষার প্রসারে আরও বিস্তৃত কর্মসূচি গ্রহণ করবেন।
প্রতিষ্ঠানটির আয়োজক এর পক্ষ থেকে আন্তর্জাতিক কম্পিউটার প্রশিক্ষণ দিবস উপলক্ষে আগামী দিনগুলোতে প্রযুক্তি সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণ উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ