শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ডাঙ্গী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুরাদ হোসেন মিয়া

Reporter Name

 

সেক মোহাম্মদ আফজাল

বিশেষ প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন ডাঙ্গী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোরাদ হোসেন মিয়া।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত মাস । এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসা জাগ্রত করে এবং সমাজে শান্তি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করে।

তিনি বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের ধনী-গরিব, ছোট-বড় সকল মানুষ একসাথে আনন্দ ভাগাভাগি করে নেয়। ঈদ কে সামনে রেখে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,আসুন আমরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই তাদের মুখে হাসি ফুটাই ।
মোরাদ হোসেন মিয়া আরও বলেন, আমি আমার কষ্টার্জিত আয়ের একটা উল্লেখ যোগ্য অংশ আমার ভাললাগা ভালবাসার ডাঙ্গী ইউনিয়ন বাসীর অসহায় দরিদ্র নিপিড়ীত জনগোষ্ঠীর মাঝে ব্যায় করে আসছি। যতদিন বেঁচে থাকবো ততদিন ডাঙ্গী ইউনিয়ন বাসীর বিপদে আপদে সুখে দুঃখে পাশে থাকবো ইনশাআল্লাহ। তিনি বিদেশে অবস্থানরত সকল প্রবাসী সহ ডাঙ্গী ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।

সবশেষে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্ত মহান আল্লাহ তায়ালা যেন সকলের জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি দান করেন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি পরিবারে মানুষের মাঝে এই আশা ব্যক্ত করে সকলের নিকট দোয়া কামনা করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ