রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

টেকনোক্র্যাটে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হচ্ছেন যারা

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি সরকারে ৪৯ সদস্যের মন্ত্রিসভা হচ্ছে। এর মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন হচ্ছেন প্রতিমন্ত্রী। এদের মধ্যে ৩ জন টেকনোক্র্যাটে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হচ্ছেন।

আজ মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

এর আগে সকালে সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন নবনির্বাচিতরা।

মন্ত্রিসভার ২৫ পূর্ণমন্ত্রীর মধ্যে টেকনোক্র্যাটে মন্ত্রী হচ্ছে দুজন। তারা হলেন, খলিলুর রহমান ও আমিনুর রশিদ হাজী ইয়াসিন। এর মধ্যে খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। গুঞ্জন আছে, বিএনপি সরকারে পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন।

মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেয়েছেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ হাজী ইয়াছিন। বিএনপির এই নেতাকে সংসদ সচিবালয় থেকে মন্ত্রী হিসেবে শপথ নিতে প্রস্তুত থাকার জন্য ফোন করা হয়েছে। তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে প্রতিমন্ত্রীদের মধ্যে টেকনোক্র্যাটে আছেন আমিনুল হক। যিনি ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে পরাজিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ