বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে সতর্ক বিজিবি, ডগ স্কোয়াড মোতায়েন

অনলাইন ডেক্স

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার মধ্যে পাচার রোধে বর্ডারে টহল জোরদার করেছে বিজিবি। পঞ্চগড়ের চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় টহল ও তৎপরতা জোরদারের পাশাপাশি ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।

এদিকে জ্বালানি তেল পাচাররোধে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমাদানী পণ্যবাহী ভারতীয় ট্রাকের তেল মাপাা শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, শনিবার সকাল থেকে বন্দরের বিজিবি চেকপোস্টে ভারত থেকে আসা প্রতিটি আমদানি পণ্যবাহী ট্রাকের তেল গেজ দিয়ে মেপে খাতায় এন্ট্রি করে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে।পরে ওই ট্রাক পণ্য খালাস করে খালি অবস্থায় ভারতে ফেরত যাওয়ার সময় আবারও তেল মাপা হচ্ছে।

 

পঞ্চগর বিজিবি জানায়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন শনিবার থেকে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করে। বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত নেপাল ও ভুটানের সাথে পণ্য আমদানি রপ্তানি হয়। পণ্য পরিবহণে ব্যবহৃত গাড়িতে করে কেউ যেন বাংলাদেশ থেকে জ্বালানি তেল নিয়ে যেতে না পারে তার জন্যেই বাড়তি সতর্কতা বলে জানায় বিজিবি।

বাংলাবান্ধা বিওপি ক্যাম্পের কমান্ডার ইউনুস আলী বলেন, বিজিবির সদর দপ্তরের নির্দেশে আমরা বাংলাবান্ধা স্থলবন্দরে চেকপোস্ট স্থাপন করে বন্দরে আসা যাওয়া করা গাড়িগুলো তল্লাশি করছি। যাতে করে কেউ বাংলাদেশ থেকে এক ছটাক তেলও নিয়ে যেতে না পারে। আমরা বন্দরে প্রবেশ করার সময় এবং বন্দর ত্যাগ করার সময় গাড়িগুলোর তেল পরিমাপ করছি। 

এদিকে সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেল পাচার ও অপব্যবহার প্রতিরোধে সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ দুপুরে ৩৩ ব্যাটালিয়ন কার্যালয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতিতে অস্থিরতা তৈরি হয়েছে। এর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় দেশের ভেতরে জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার ও অপব্যবহার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ