রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন

Reporter Name

 

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,

আজ ২২ নভেম্বর ২০২৫ (শনিবার) তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, শেরপুর এবং জেলা ক্রীড়া অফিস, শেরপুর এর আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম, শেরপুর-এ জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শেরপুর মো: শাকিল আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ডার,শেরপুর আর্মি ক্যাম্প। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও ক্রীড়ামোদী নাগরিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা উন্নয়ন, শৃঙ্খলা ও দলগত কার্যসম্পাদনের দক্ষতা বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির মাধ্যমে তরুণ প্রজন্ম ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে জেলা প্রশাসন, শেরপুর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ