মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

জেলা পরিষদের প্রশাসক এবি এম মামুনুর রশিদ পলাশের উদ্যোগে বাক্ ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

জহুরুল ইসলাম জপি,শেরপুর জেলা প্রতিনিধি :

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে জেলা পরিষদ, শেরপুরের উদ্যোগে জেলার বাক্ ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২০ মে ২০২৬) সকাল ১১টায় জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ৫২ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদ, শেরপুরের মান্যবর প্রশাসক জনাব এ.বি.এম. মামুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪০ জন পুরুষ ও ১২ জন নারী বাক্ ও শ্রবণ প্রতিবন্ধীর মাঝে পাঞ্জাবী ও থ্রিপিস বিতরণ করেন।

এ সময় তিনি বলেন,
অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। সকলের সহযোগিতায় শেরপুর জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে জেলা পরিষদ, শেরপুর বদ্ধপরিকর।

তিনি আরও বলেন,জেলা পরিষদের দরজা এখন থেকে সবার জন্য উন্মুক্ত থাকবে।অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদ, শেরপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব দীপঙ্কর রায়। তিনি বলেন
একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন,মৌলিক অধিকার থেকে বঞ্চিত মানুষের পাশে সবসময় থাকবে জেলা পরিষদ, শেরপুর।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী জনাব নাজমুল হাসানসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপহারপ্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তিরা জেলা পরিষদের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ