সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর: পবিত্র হজ আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আযহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী কিচেন কেবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া রাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ : প্রাণিসম্পদমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা রেলমন্ত্রীর ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

চব্বিশের স্বৈরাচারবিরোধী জুলাই গণ-অভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত পরিচয়ের ছয়জনের মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে তাদের দাফন করা হবে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ। নিহতদের ডিএনএ প্রোফাইল নমুনা সংরক্ষণ করে রাখা হয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় পল্টন এলাকা থেকে একজনের, যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তিনজনের ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার হয়।

পরে শাহবাগ থানা পুলিশের মাধ্যমে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো ময়নাতদন্তের পর ঢামেক হাসপাতালের মর্গের মরচুয়ারিতে রাখা হয়। দীর্ঘ সময় পার হলেও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের ডিএনএ প্রোফাইল নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে। যদি কেউ নিখোঁজের খোঁজে আসেন, তারা ডিএনএ নমুনা দিতে পারবেন।

এদিকে, মরদেহ হস্তান্তরের তথ্য নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এই ছয় মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফনের জন্য দেওয়া হয়।

এ সময় ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন ও ডিসি রমনা মাসুদ আলম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ