বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

জামালপুর সদর উপজেলায় জেসমিন প্রকল্পের উদ্যোগে মালচিং পদ্বতিতে মরিচ চাষ প্রদর্শন মাঠ দিবস-২০২৬ অনুষ্ঠিত

মোঃ আহসান হাবীব সুমন,নিজস্ব প্রতিবেদক:

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উৎপাদক দলের সদস্য শ্যামলী বেগমের বাড়িতে উৎপাদক দলের অংশগ্রহণে জীবনমান উন্নয়ন উন্নয়নে ১৮ ফেব্রুয়ারি-২০২৬ রোজ বুধবার উৎপাদক দলের অংশগ্রহণে মাঠ দিবস-২০২৬ ক্লাইমেট স্মার্ট কৃষি মালচিং পদ্ধতিতে মরিচ চাষের ফলাফল প্রদর্শন করা হয় এবং তাদেরকে মালচিং পদ্ধতিতে বিভিন্ন সবজী চাষে উৎসাহিত করতে কাজ করছে অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় এবং অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (এএনসিপি) অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ -এর ‘জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (জেসমিন)’ প্রকল্প।

উক্ত সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং উৎপাদক দলের সদস্যবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায়ে ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ GESMIN প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার- নূর-ই-জান্নাত।

এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা বকুল নাহার ও মো: হাবিল উদ্দিন শাহবাজপুর ইউনিয়ন‌ পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: লুৎফর রহমান, ইউপি সদস্য মারফত আলী, GESMIN প্রকল্পের এগ্রিকালচার স্পেশালিস্ট – পরিমল সরকার, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক, গনমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম‌।

উপস্থিত বক্তারা বলেন, ২০২৬ সালে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির আওতায় মালচিং পদ্ধতিতে মরিচ চাষ লাভজনক প্রমাণিত হয়েছে। এটি সেচ সাশ্রয়ী, মাটির স্বাস্থ্য রক্ষা করে, এবং আগাছা ও রোগবালাই কমিয়ে ফলন বৃদ্ধি করে। জামালপুর সদর উপজেলাসহ বিভিন্ন অঞ্চলে আয়োজিত মাঠ দিবসে এই পদ্ধতিটি পানি ও সার সাশ্রয়ী হিসেবে কৃষকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ