বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

জামালপুর পৌরশহরের অন্তর্গত বাগেরহাটা গ্রামে মাদক ইভটিজিং কিশোরগ্যাং এর বিরুদ্ধে প্রতিরোধ সভা অনুষ্ঠিত

Reporter Name

মোঃ আহসান হাবীব সুমন, নিজেস্ব প্রতিবেদক:

আজ শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ- ২-৩০ মিঃ জামালপুর সদর পৌরসভার ১১ নং ওয়ার্ডের অন্তর্গত বাগেরহাটা গ্রামে শহিদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ মাঠে বাগেরহাটা যুব সমাজের উদ্যোগে মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং এর বিরুদ্ধে সমাজের গুণী,গণ্যমান্য, রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষক, চাকরিজীবী ও সাধারণ জনগণের উপস্থিতিতে এক প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সুশীল সমাজ বক্তব্যে বলেন, বাগেরহাটায় মাদকের ব্যবসায়ী ও মাদক সেবীদের উৎপাত চরমে পৌঁছেছে যা সমাজ ব্যবস্থাপনার অবক্ষয় কিছু অসম্প্রদায়িক সংখ্যালঘু সম্প্রদায়ের উগ্রপন্থীদের দারায় সমাজ আজ বিপর্যয়ে। ছোট, বড়, পাড়ার মহল্লার ছেলে মেয়ে,কিংবা স্কুল, কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী কেউ রেহাই পাচ্ছে না এই কিশোরগ্যাং এর নির্যাতনের হাত থেকে। কে বা কারা এই উগ্রপন্থী কিশোরগ্যাং এর মদত দাতা তা আজো অজানা, জে বা যারা এই অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত বা মদত দিচ্ছেন তারা কেউই বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না তারা সমাজ ব্যবস্থা কে মানে না তারা দেশ ও জাতির শত্রু তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে।

এমন অবস্থায় চলতে থাকলে আগামী প্রজন্মের বিপর্যয় ঘটবে একটি সমাজ, একটা জাতি, ধ্বংসের দিকে যাবে, মেরুদণ্ডহীন হয়ে পড়বে একটা জাতি , পিছিয়ে পর্বে শিক্ষাব্যবস্থা, সামাজিকতা, ও সমাজ ব্যবস্থাপনা। তাই দূরত্ব মাদক,ইভটিজিং, কিশোরগ্যাং এর নির্মূল করতে হবে,তাই সুশীল সমাজ ও সকল পেশাজীবী মানুষেরা জেলা প্রশাসকের এবং জেলা পুলিশ সুপার ও রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করছেন যেন প্রতিটি মানুষের জানমালের রক্ষার্থে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বাগেরহাটা যুব সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ