রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

জনপ্রতিনিধিহীন পলাশবাড়ী পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতায় টিকে আছে প্রশাসনিক কার্যক্রম

Reporter Name

 

আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় দীর্ঘদিন নির্বাচিত জনপ্রতিনিধি না থাকা সত্ত্বেও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বশীলতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনসেবা কার্যক্রম পরিচালনা করে আসছেন। প্রশাসকের অনিয়মিত উপস্থিতির মধ্যেও তারা পৌরসভার বিভিন্ন দাপ্তরিক ও জনমুখী কর্মকাণ্ড সুশৃঙ্খলভাবে চালিয়ে যাচ্ছেন, যা স্থানীয় জনগণের কাছে একটি প্রশংসনীয় দৃষ্টান্ত হিসেবে প্রতীয়মান হয়েছে।

পৌর এলাকার সেবা প্রদান, পরিচ্ছন্নতা রক্ষা, উন্নয়নমূলক কাজ তদারকি এবং দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখতে কর্মকর্তা ও কর্মচারীদের সক্রিয় ভূমিকা পলাশবাড়ীর পৌর বাসিন্দাদের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।

তবে স্থানীয়দের একটি অংশ মনে করেন, নির্বাচিত প্রতিনিধি না থাকায় উন্নয়ন পরিকল্পনা ও এলাকার সমস্যার সমাধানে কিছু ধীরগতি দেখা যায়। আবার অনেকে কর্মকর্তাদের নিয়মিত কাজের প্রশংসা করেন। স্থানীয়দের মতে, জনস্বার্থে তাদের এই নিষ্ঠাবান ও পেশাদার কর্মকৌশল বিশেষভাবে সম্মান ও কৃতজ্ঞতার দাবিদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ