বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ছাতক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল কাদিরকে বিদায় সংবর্ধনা।

Reporter Name

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব আব্দুল কাদিরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আনসার ও ভিডিপির দলনেতা ও কমান্ডারদের উপস্থিতিতে এ সংবর্ধনা আয়োজন করা হয়।

অনুষ্ঠানের পরিচালনা করেন ইসলামপুর ইউনিয়ন কমান্ডার আবু বক্কর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রশিক্ষিকা নিলুফা চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী কর্মকর্তা জনাব আব্দুল কাদির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রশিক্ষক মিঠুন কুমার দে।

অনুষ্ঠানে দলনেত্রী পান্না বেগম ও কমান্ডার আবু বক্কর আবেগঘন বক্তব্য প্রদান করেন। তারা বলেন, “স্যার আমাদের উপজেলায় দীর্ঘ চার বছর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুধু কর্মকর্তা নন, তিনি অভিভাবকের মতো সহযোগিতা করেছেন। আমাদের একত্রে কাজ করার যে সুন্দর পরিবেশ তৈরি করে গেছেন, এরকম কর্মকর্তা আমরা এই উপজেলায় আর দেখিনি। স্যারের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করছি।”

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাদির বলেন,
“দীর্ঘ চার বছর আপনাদের সঙ্গে কাজ করেছি। সবকিছুই করেছি আপনাদের ও বাহিনীর কল্যাণের জন্য। আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করছি। আপনাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন দলনেতা রুহুল তালুকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ