শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে ‘সিনেমাআরেনা’র সূচনা সভা বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ছাতকে ওসমান হাদি হত্যার প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

Reporter Name

 

ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে উপজেলা ছাত্র মজলিস উত্তর শাখার উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা শহরের ট্রাফিক পয়েন্ট এক বিক্ষোভ মিছিল শহর পদক্ষিন করে এক প্রতিবাদ সভার আয়োজন করে। ছাত্র মজলিস উত্তর শাখার সভাপতি সাজ্জাদ আহমেদের সভাপতিত্বে ও জেলা ছাত্র মজলিসের সাবেক সেক্রেটারি এবং সিলেট বিভাগীয় জোন সদস্য জুবায়ের নাবিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্র মজলিসের সভাপতি এনামুল হক আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর খেলাফত মজলিসের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা জহির আহমদ। যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম লস্কর। এসময় সভায় উপস্থিত ছিলেন পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা কে এম সুলাইমান তালুকদার, সহ-সভাপতি মাওলানা এখলাছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল আমিন, আব্দুল হামিদ, যুব মজলিসের আবুল হোসেন ইনু, জুনাইদ আহমদ, হাফিজ সাইফুল ইসলাম, ইব্রাহিম আলী, নাঈম আহমেদ, সোয়াইব আহমদ, রিদোওয়ান আহমদ, মাসুদ আহমেদ প্রমূখ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন ইসলাম পুর ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম। প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক আলী বলেন শরিফ ওসমান হাদির খুনিদের ভারত থেকে এনে ফাঁসি দিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। না হয় আগামীতে কঠিন কর্মসূচীর ডাক দেয়া হবে। ছাত্র মজলিস নেতা কর্মিরা ঘরে বসে থাকবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ