মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ছাতকে ইউপি চেয়ারম্যানদের আবেগমাখা বিদায় সংবর্ধনা পেলেন ইউএনও ডিপ্লোম্যাসি চাকমা

দিলোয়ার হোসেন, ছাতক প্রতিনিধি:

ছাতকে ইউপি চেয়ারম্যানদের আবেগমাখা বিদায় সংবর্ধনা পেলেন ইউএনও ডিপ্লোম্যাসি চাকমা

 

দিলোয়ার হোসেন, ছাতক প্রতিনিধি:

 

সুনামগঞ্জের ছাতকে ইউপি চেয়ারম্যানদের ভালবাসায় সিক্ত হলেন ইউএনও ডিপ্লোম্যাসি চাকমা। বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের উদ্যোগে ইউএনও ডিপ্লোম্যাসি চাকমার বদলি জনিত কারণে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দের আলাপ আলোচনার মাধ্যমে শুরু হয় এক আন্তরিকতার মেলবন্ধন। ইসলাম পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট সূফি আলম সুহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ডিপ্লোমেসি চাকমা। অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন নোয়ারাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পীর আব্দুল খালিক রাজা, দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুবকর সিদ্দিক, জাউয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, দোলার বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ছাতক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, চরমহল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন, সিংচাপইড় ইউনিয়ন পরিষদ (চেয়ারম্যান ভারপ্রাপ্ত) আব্দুল ওয়াদুদ, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ প্রশাসক উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন মিয়া, গোবিন্দগঞ্জ সৈদের গাও ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস,চরমহল্লা ইউনিয়ন পরিষদ সদস্য সাংবাদিক অজিত কুমার দাস,ইউপি সদস্য ফয়জুর রহমান প্রমূখ।অনুষ্ঠান শেষে বিদায়ী সংবর্ধিত অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমাকে চেয়ারম্যান দের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ