বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ছাতকের গোবিন্দগঞ্জে সন্ধ্যায় বাজার করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত এরশাদ আলি।।

Reporter Name

 

ছাতক,( সুনামগঞ্জ,) প্রতিনিধি :

ছাতক উপজেলায় বাজার করতে গিয়ে অজ্ঞাতনামা দূর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন এরশাদ আলি (৫০)। তিনি উত্তর খুরমা ইউনিয়নের তেরাপুর গ্রামের মৃত আছকির আলির ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গত বিকেলে বাজার খরচ করার উদ্দেশ্যে এরশাদ আলি গোবিন্দগঞ্জ পয়েন্টে যান। সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ থেকে ৮টার মধ্যে তিনি ঝাওয়া খাড়া (সূফীনগরের পাশের ব্রিজ) এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন দূর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতরভাবে আহত করে। হামলার পর দূর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

পরবর্তীতে রাস্তা দিয়ে চলাচলরত এক পথচারী তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে চিনে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের খবর দেন। পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের মতে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ছাতক থানার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটির খবর আমরা পেয়েছি। অভিযোগ পেলে সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ