রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ছাতকসহ সুনামগঞ্জের ছয় উপজেলায় সেনা অভিযানে অস্ত্র-মাদক জব্দ, আটক ৪

Reporter Name

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জ, ২১ জানুয়ারি ২০২৬ (বুধবার): সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় ৪ জন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ইউনিটসমূহ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর, দোয়ারাবাজার, ছাতক, শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলায় সমন্বিতভাবে এই যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সেনাবাহিনী ৪ জন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। পাশাপাশি উদ্ধার করা হয় ২টি বিদেশি পিস্তল, ৪টি .২২ রাইফেল, ৪টি পাইপ গান, ১টি স্টান গান, ৬ রাউন্ড বিদেশি কার্তুজ, ১ রাউন্ড শর্টগান কার্তুজ এবং ৮০টি দেশীয় সাউন্ড বোমা। এছাড়াও বিপুল পরিমাণ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এছাড়া অভিযানে উদ্ধার করা হয়েছে ১৫০০ লিটার দেশীয় মদ, ২০ বোতল বিদেশি মদ, ১১.৩ কেজি গাঁজা এবং ৪৭১ পিস ইয়াবা ট্যাবলেট।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। সাধারণ জনগণকে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ