মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চৌদ্দগ্রামের আ’লীগ নেতা মাহফুজ চেয়ারম্যান ঢাকা বিমানবন্দরে আটক

Reporter Name

মো: লুৎফুর রহমান রাকিব,স্টাফ রিপোর্টার:

চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন আ’লীগের সেক্রেটারী, সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।বাহরাইন যাওয়ার সময় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন তিনি। মাহফুজ চেয়ারম্যান চৌদ্দগ্রামের মিয়াবাজারে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী হত্যার ঘটনায় দায়েরকৃত চাঞ্চল্যকর মামলার আসামী। সিআইডি কুমিল্লার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মাইনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিআইডি কুমিল্লার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মাইনুদ্দিন জানান, মিয়াবাজারের বাসে বোমা হামলায় ৮ যাত্রী হত্যা মামলার আসামী মাহফুজ আলমকে আটকের খবরটি আজ সোমবার সকাল ৯টায় বিমানবন্দর থানা পুলিশ আমাদেরকে জানায়। গ্রেফতারকৃত আসামীকে দ্রুত কুমিল্লায় আনার প্রক্রিয়া চলছে।

জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় আইকন পরিবহনের একটি যাত্রীবাহী নৈশকোচে পেট্রলবোমা মেরে ৮ জন যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর আবুল খায়ের নামে এক ব্যক্তি বাদী হয়ে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় সাবেক রেলমন্ত্রী ও চৌদ্দগ্রামের সাবেক সাংসদ মুজিবুল হক মুজিব, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, র‌্যাবের সাবেক প্রধান বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করে মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ