বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চীনে আকস্মিক বন্যায় নিহত ১০, নিখোঁজ ৩৩

Reporter Name

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ১০ জন নিহত ও ৩৩ জন নিখোঁজ রয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিপাতের ফলে ওই অঞ্চলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে এবং ৩৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ‘সর্বোচ্চ চেষ্টা’ চালানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

চীনের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা একটি গ্রামে পানির ভেতর দিয়ে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। অন্যদিকে, গানসু প্রাদেশিক সরকার যে ছবি প্রকাশ করেছে, তাতে কাদামাটি ও বড় বড় পাথরে রাস্তা ঢেকে থাকতে দেখা গেছে। সূত্র: এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ